চলুন চন্দ্রনাথ পাহাড়ে : দুই রাত এক দিনের পুণ্যময় চন্দ্রনাথ ধাম তীর্থ ভ্রমণ
- আপডেট সময় : ০৪:২৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে
ধর্মপ্রাণ সনাতন ভক্তদের জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ ধামে দুই রাত এক দিনের তীর্থ ভ্রমণের আয়োজন করেছে ‘মায়ের আশীর্বাদ তীর্থ ভ্রমণ’।
আয়োজক সূত্রে জানা যায়, আগামী ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ (০২ আগস্ট ২০২৬), রবিবার রাত ৮ টায় ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গণ থেকে তীর্থযাত্রা শুরু হবে। পরদিন ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ (০৩ আগস্ট ২০২৬), সোমবার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ ধাম, যা সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সতী মায়ের ৫১টি শক্তিপীঠের অন্যতম, সেখানে মন্দির দর্শন ও জল অর্পণসহ পূজা-অর্চনা অনুষ্ঠিত হবে। পূজা শেষে রাত ১১টায় ফরিদপুরের উদ্দেশে যাত্রা করে তীর্থ ভ্রমণের সমাপ্তি ঘটবে।
আয়োজকরা জানান, জনপ্রতি ২,৫০১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ খরচের মধ্যে চেয়ার কোচ বাসে যাতায়াত এবং তিন বেলা প্রসাদ অন্তর্ভুক্ত থাকবে। আগে সিট বুকিং করলে পছন্দ অনুযায়ী আসন নির্বাচন করা যাবে।
মায়ের আশীর্বাদ তীর্থ ভ্রমণ’-এর প্রতিষ্ঠাতা ছিলেন স্বর্গীয় সুশীল ঘোষ। বর্তমানে তাঁর আশীর্বাদপুষ্ট পুত্র অনুপ ঘোষ নীরব পরিচালক হিসেবে কার্যক্রম পরিচালনা করছেন।
ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আসন বুকিংয়ের জন্য শ্রীঅঙ্গন মার্কেটের (২য় তলা, ১ নম্বর দোকান), মেইন গেটের ডান পাশে অবস্থিত অফিসে অথবা ০১৭১১-২০৯০৮১ ও ০১৭১১-৯৮১৭৫৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আয়োজকদের স্লোগান— “স্বল্প খরচে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণই আমাদের একমাত্র অঙ্গীকার।”





















