ট্রেন্ডিং :
চরহাজিগঞ্জ বাজারে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ : স্বজনদের খুঁজছে পুলিশ
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের চরহাজিগঞ্জ বাজারে অজ্ঞাতনামা এক পুরুষের মৃত্যু হয়েছে। আজ শনিবার ৮ আগস্ট সন্ধ্যায় আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মৃত ব্যক্তির নাম, বয়স, ঠিকানা বা পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে তাঁর মরদেহ চরহাজিগঞ্জ বাজারের হাজিগঞ্জ মসজিদে রাখা হয়েছে।
স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি ছবি দেখে ওই ব্যক্তিকে চিনতে পারেন অথবা তাঁর পরিচয় ও স্বজনদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
মরহুমের স্বজনদের কাছে খবর পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি ব্যাপকভাবে শেয়ার করার আহ্বান জানানো হয়েছে। মরদেহের অবস্থান: চরহাজিগঞ্জ বাজার মসজিদ।





















