ট্রেন্ডিং :
চরভদ্রাসনে খেলার ছলে ডোবার পানিতে পড়ে শিশুর করুণ মৃত্যু
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:৪০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের চরভদ্রাসনে বাড়ির পেছনের পরিত্যক্ত খালের পানিতে ডুবে আরাফাত নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু
হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খালাসিডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত ওই গ্রামের রাসেল শেখ ও আঁখি দম্পতির ছেলে।
জানা যায়, সকালে ঘুম থেকে উঠে আরাফাত বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় তার মা রান্নার জন্য বাড়ির পাশের সবজিখেতে সবজি আনতে যান। ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের জানান। পরে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে শিশুটির দাদা শেখ শহীদ বাড়ির পেছনের পরিত্যক্ত খালের পানিতে খুঁজতে গিয়ে আরাফাতকে উদ্ধার করেন।
পরে তাকে দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




















