ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড)-এর ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখ (৩০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।
এ ব্যাপারে আজ রবিবার ২৮ জুন র‌্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প উদ্যোগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয়, গতকাল শনিবার ২৭ জুন সন্ধ্যা ৭টার দিকে তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প এবং র‌্যাব-৬-এর যৌথ অভিযানে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উক্ত ঘটনার হয় গত ২০ জুন দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তারা ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করেন। পরে তাকে সাজা প্রদানকালে তার সহযোগীরা সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালিয়ে ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১০-কে অনুরোধ জানানো হলে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।, গ্রেপ্তার হওয়া ফয়সাল শেখ রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬