ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

গোয়ালচামটের জলাবদ্ধতা নিরসনের দাবিতে কৃষক সমিতির মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৫০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর পৌরসভার গোয়ালচামট এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, কৃষিজমি ও জনজীবন রক্ষার দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২৪ জুন সকালে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মানববন্ধন ও পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হলে সেখানে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গোয়ালচামট এলাকার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে গত সাত থেকে আট বছর ধরে জলাবদ্ধতার কারণে শত শত একর উর্বর তিন ফসলি কৃষিজমি পানির নিচে নিমজ্জিত রয়েছে। ফলে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং এলাকার স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। তারা দ্রুত ও স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান লালটু, জেলা কমিটির সম্পাদক অজিত বিশ্বাস এবং ফরিদপুর সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রফেসর নূর আব্দুল্লাহ সাঈদ। এছাড়া স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন শেখ আতিকুর রহমান, মাওলানা আমজাদ হোসেন, মো. শেখ ও মজিদ মণ্ডল। বক্তারা অবিলম্বে গোয়ালচামট এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের সকল প্রতিবন্ধকতা অপসারণ, টেক্সটাইল কলেজ সংলগ্ন ব্রিজের নিচে সৃষ্ট প্রতিবন্ধকতার নিরপেক্ষ তদন্ত, খাল পুনঃখনন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

বাংলাদেশ কৃষক সমিতির গোয়ালচামট আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ জলিল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ শেষে ফরিদপুর সদর উপজেলা কৃষক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তারা পূর্ব গোয়ালচামটের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

গোয়ালচামটের জলাবদ্ধতা নিরসনের দাবিতে কৃষক সমিতির মানববন্ধন

আপডেট সময় : ০৪:২২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬