ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মাজারে প্রবাসী বিএনপির শ্রদ্ধাঞ্জলি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে

জন্মবার্ষিকীতে খালেদা জিয়ার মাজারে প্রবাসী নেতাকর্মীদের পুষ্পস্তবক অর্পণ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে তার কবর ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১৫ আগস্ট দুপুর ১২টার দিকে শত শত নেতাকর্মী ও দেশে অবস্থানরত এবং প্রত্যাগত প্রবাসী নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনাও করা হয়।
জাতীয়তাবাদী প্রবাসী দলের আহ্বায়ক, সৌদি প্রবাসী বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ শামিম আলম তুহিনের নির্দেশনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন প্রত্যাগত প্রবাসী ও বিএনপি নেতা মোহাম্মদ বাহাউদ্দিন।
কর্মসূচি শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মাজারে প্রবাসী বিএনপির শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় : ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬