ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা: ফরিদপুরে সমর্থকদের আনন্দ মিছিল

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৭১ , ০৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফুটবল: কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, ফরিদপুরে সমর্থকদের আনন্দ মিছিল

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর (রাউন্ড অব ১৬) ম্যাচে মিশরকে ৩-২ গোলের ব্যবধানে নাটকীয়ভাবে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দলের এই জয়ের খবরে ফরিদপুরে আনন্দ মিছিলে মেতে ওঠেন আর্জেন্টিনা সমর্থকরা।
খেলা শেষে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে শহরের বিভিন্ন স্থান থেকে পৃথক পৃথক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি, হাতে ছিল জাতীয় পতাকা। বুবুজেলার শব্দ, করতালি ও “মেসি, মেসি” স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমর্থকরা বলেন, ম্যাচের শুরুতে আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে পড়লেও তারা দলের ওপর আস্থা হারাননি। দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে ৩-২ গোলের জয় প্রমাণ করেছে আর্জেন্টিনা যে কোনো প্রতিপক্ষকে হারানোর সক্ষমতা রাখে। তারা আশা প্রকাশ করেন, গত আসরের মতো এবারও বিশ্বকাপ জিতে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা।
সমর্থকদের কেউ কেউ বলেন, লিওনেল মেসির পেনাল্টি মিস কিছুটা হতাশাজনক হলেও দলের সামগ্রিক দুর্দান্ত পারফরম্যান্স সেই আক্ষেপ ভুলিয়ে দিয়েছে।
ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে শতাধিক আর্জেন্টিনা সমর্থক দলের পক্ষে স্লোগান দিতে থাকেন। বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমী দর্শকও করতালির মাধ্যমে তাদের সমর্থন জানান।
এছাড়াও শহরের বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় একাধিক আনন্দ মিছিল বের হয়। মিছিলগুলোতে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার সমর্থনে স্লোগান দেন এবং দলটি আবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা: ফরিদপুরে সমর্থকদের আনন্দ মিছিল

আপডেট সময় : ১০:১৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬