ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

সৌদি আরবে আরামকোর তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলা

কুমিল্লার বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা সজিব নিহত

নিজস্ব প্রতিনিধি, জাহিদুল ইসলাম রনি
  • আপডেট সময় : ০৩:৫৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় মো. সজিব হোসেন (২৬) নামের এক প্রবাসী বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত ৪ অক্টোবর (রবিবার) রাত আনুমানিক ১১টার দিকে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
নিহত সজিব হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের চোটন মিয়ার ছেলে। ২০২৩ সালে ভাগ্য বদলাতে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। গত রবিবার রাতে সজিবের মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই মর্মান্তিক নিহতের ঘটনাটি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ সরকার এ ধরনের বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সাথে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে নিহত সজিবের পরিবার এবং তার নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করছে। সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে সজিবের মরদেহ দেশে ফেরত পাঠানোর জন্য সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে আরামকোর তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলা

কুমিল্লার বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা সজিব নিহত

আপডেট সময় : ০৩:৫৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬