ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

কুমিল্লায় পুলিশি অ্যাকশন : এক রাতেই ধরা পড়ল ২৫২ জন

অনলাইন ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:১৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৩০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যাপক সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। জেলার ১৮টি থানা এলাকায় একযোগে পরিচালিত এই বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ২৫২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও অপতৎপরতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। বিশেষ করে গত ১৯ সেপ্টেম্বর লালমাই পাহাড় থেকে ১৩ বছর বয়সী স্কুলছাত্র অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনার পর থেকেই জেলাজুড়ে কিশোর অপরাধ দমনে এই কঠোর অবস্থান নেয় প্রশাসন।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান জানান, আটককৃত ২৫২ জনের অপরাধের সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত ও যাচাই শেষে যাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযানের নামে যাতে কোনো সাধারণ বা নির্দোষ মানুষ কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ ও গ্যাং কালচারের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় পুলিশি অ্যাকশন : এক রাতেই ধরা পড়ল ২৫২ জন

আপডেট সময় : ০৩:১৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬