ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ওটি চালুর প্রথম দিনেই সফল সিজার মধুখালী হাসপাতালে

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৪৭ , ০৪ বার পড়া হয়েছে

দুই বছর পর মধুখালীতে ওটি চালু

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর সীমিত পরিসরে পুনরায় চালু হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি)। চালুর দিনেই আজ মঙ্গলবার ৮ সেপ্টেম্বর এক দরিদ্র প্রসূতির সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গোন্দারদিয়া গ্রামের মো. জাকিরের মেয়ে ও রাজুর স্ত্রী মোসাম্মৎ জান্নাতি (১৮) ৪০ সপ্তাহের পূর্ণ গর্ভকালীন অবস্থায় পানি ভাঙার জটিলতা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রোগীর শারীরিক পরিস্থিতি বিবেচনায় বেলা ১১টা ৪৫ মিনিটে জরুরি ভিত্তিতে তার সিজারিয়ান অপারেশন করা হয়।
অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন ডা. সৌরিয়া সুলতানা। তাকে সহযোগিতা করেন ডা. শাহবাজ খান। ওটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র স্টাফ নার্স ফারজানা আহাম্মেদ চৈতি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি সীমিত পরিসরে পুনরায় চালু হওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের ক্ষেত্রে একটি নতুন দ্বার উন্মোচিত হলো। মা ও শিশু দুজনকেই বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে হাসপাতালে একজন গাইনি ও একজন অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করা গেলে নিয়মিতভাবেই এই সেবা চালু রাখা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

ওটি চালুর প্রথম দিনেই সফল সিজার মধুখালী হাসপাতালে

আপডেট সময় : ০৫:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬