ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ঐতিহ্যের টানে আষাঢ়ের বিলে উৎসব : সালথায় নৌকা বাইচ শুক্রবার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে

আবহমান বাংলার রূপ ফেরাতে সালথার আষাঢ়ের বিলে জমকালো নৌকা বাইচ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
আবহমান বাংলার হারিয়ে যাওয়া লোক-ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে ফরিদপুরের সালথায় আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। আগামী শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টা থেকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের আষাঢ়ের বিলে এই উৎসবমুখর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিলের পাড়ে বসবে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।
স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইচকে কেন্দ্র করে পুরো সালথা উপজেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই প্রতিযোগিতায় অংশ নিতে আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে সুসজ্জিত ও বাহারি নামের বাইচের নৌকা এবং মাঝিমাল্লারা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
আয়োজকেরা জানান, একসময় বর্ষা ও শরৎকালে গ্রাম-বাংলার বিল ও নদীগুলো নৌকা বাইচের কলরবে মুখরিত থাকত। কালের বিবর্তনে এবং আধুনিক বিনোদনের ভিড়ে এই প্রাচীন উৎসবটি এখন প্রায় বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের কাছে এই লোক-ঐতিহ্যকে তুলে ধরতে এবং গ্রামীণ মানুষের মনে আনন্দের খোরাক জোগাতে মালঞ্চ নদীর মোহনা সংলগ্ন বটতলার আষাঢ়ের বিলে এই আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, মাঝিদের সারি গান আর হাজারো দর্শকের করতালিতে মুখরিত হয়ে উঠবে আষাঢ়ের বিলের চারপাশ। এই নান্দনিক উৎসব উপভোগ করতে ও মেলা ঘুরে দেখতে ফরিদপুরসহ আশেপাশের জেলা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজক কমিটি। সফলভাবে এই আয়োজন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঐতিহ্যের টানে আষাঢ়ের বিলে উৎসব : সালথায় নৌকা বাইচ শুক্রবার

আপডেট সময় : ০৪:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬