ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে মানববন্ধন
- আপডেট সময় : ০৩:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
আজ শনিবার ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বিএফএফ, ফরিদপুর ও এএলআরডি। ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে ১৬ মে’ কে “জাতীয় পানি অধিকার দিবস” হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, ফারাক্কা লংমার্চ ছিল বাংলাদেশের পানি অধিকার রক্ষার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের নদ-নদী, পরিবেশ ও কৃষি রক্ষায় পানি অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। তাই ১৬ মে’কে “জাতীয় পানি অধিকার দিবস” হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফডিএর উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম, বিএফএফ-এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, বিএফএফ-এর প্রশাসনিক ও মানব উন্নয়ন কর্মকর্তা রুম্মানা ফেরদৌসী, হিসাব কর্মকর্তা আশরাফুননাহার, কর্মসূচি সংগঠক রুথ রায়সহ নর্থচ্যানেল ইউনিয়নের নারী কৃষক, স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।




















