ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে সরকারি দামের তোয়াক্কা নেই

এলপিজি সিলিন্ডারে ২০০ থেকে ৫০০ টাকা অতিরিক্ত নেওয়ার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৫৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুরের বিভিন্ন বাজার ও প্রত্যন্ত উপজেলাগুলোতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যের চেয়ে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার তীব্র অভিযোগ উঠেছে। বিশেষ করে জেলার নগরকান্দা, সালথা, মধুখালী ও ভাঙ্গা উপজেলার খুচরা বাজারগুলোতে সরকারি নির্দেশনা অমান্য করে বিক্রেতারা প্রতি সিলিন্ডারে চড়া মূল্য হাতিয়ে নিচ্ছেন। সরবরাহ সংকট ও বাড়তি পরিবহন খরচের অজুহাতে খুচরা ব্যবসায়ীরা প্রতি সিলিন্ডারের জন্য ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত আদায় করছেন, যা সাধারণ ভোক্তাদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দফায় দফায় এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির পর এখন আবার স্থানীয় বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের সাধারণ মানুষ এবং স্থানীয় হোটেল ও রেস্তোঁরা ব্যবসায়ীসহ ক্ষুদ্র উদ্যোক্তারা। নগরকান্দা বাজারের কয়েকজন হোটেল ব্যবসায়ী জানান, প্রত্যন্ত অঞ্চলের গ্রাম্য বাজারগুলোতে গ্যাসের দাম উপজেলা সদরের চেয়েও বেশি নেওয়া হচ্ছে। এর ফলে তাদের ব্যবসায়িক খরচ অস্বাভাবিক হারে বেড়ে গেছে এবং সাধারণ জীবনযাত্রা চালানো কঠিন হয়ে পড়েছে।
বাড়তি মূল্যের বিষয়ে খুচরা বিক্রেতাদের দাবি, তারা পাইকারি পর্যায় থেকেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন। এছাড়া সরবরাহ লাইনে অনিয়ম এবং প্রত্যন্ত অঞ্চলে সিলিন্ডার পৌঁছানোর বাড়তি পরিবহন খরচের কারণে তারা সরকারি নির্ধারিত রেটে গ্যাস বিক্রি করতে পারছেন না। ইচ্ছাকৃতভাবে তারা ক্রেতাদের কাছ থেকে বেশি নিচ্ছেন না বলে দাবি কয়েকজন ব্যবসায়ীর।
ভোক্তাদের অভিযোগ, জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি দৃশ্যমান না হওয়ায় ব্যবসায়ীরা এই সুযোগ নিচ্ছেন। এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, ইতিমধ্যেই জেলার সব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এলপিজি সিলিন্ডারের বাজার কঠোরভাবে মনিটরিং করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে সরকারি দামের তোয়াক্কা নেই

এলপিজি সিলিন্ডারে ২০০ থেকে ৫০০ টাকা অতিরিক্ত নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০২:০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬