ট্রেন্ডিং :
এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিক পরিদর্শন সম্পন্ন
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৫৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে এফপিএবি (বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি) ফরিদপুর শাখা ক্লিনিক পরিদর্শন করেছেন ফরিদপুরের উপপরিচালক কাজী ফারুক আহমেদ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী ইসরাত জাহান তন্নী।
আজ বুধবার ২ সেপ্টেম্বর তারা এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় ক্লিনিকের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার সার্বিক মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে তারা এফপিএবি ফরিদপুর শাখার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে শাখার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তারা। এ সময় এফপিএবি ফরিদপুর শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।





















