ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

উদ্বেগ বাড়াচ্ছে হাম : ফরিদপুরে একদিনে আরও ৪০ জন আক্রান্ত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর জেলায় হাম (মিজলস) পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত জেলায় মোট হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৬ জনে। তবে স্বস্তির বিষয়, গত ২৪ ঘণ্টায় হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৯ জন নতুন হাম রোগী শনাক্ত হয়েছেন।
উপজেলাভিত্তিক মোট আক্রান্তের মধ্যে বোয়ালমারীতে ২৮ জন, আলফাডাঙ্গায় ২৫ জন, সালথায় ২৩ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জন আক্রান্ত হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে মোট ৪০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ভর্তি রোগী রয়েছেন ৯৯ জন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ২৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ২৫ জন এবং পার্শ্ববর্তী জেলা থেকে ১৫ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

উদ্বেগ বাড়াচ্ছে হাম : ফরিদপুরে একদিনে আরও ৪০ জন আক্রান্ত

আপডেট সময় : ০৯:১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬