ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

আলোর দিশারী :: ফরিদপুরে ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’ উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৫৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

কর্মব্যস্ততার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আদমপুর শাহাজদ্দিন মন্ডল একাডেমিতে ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার ২৬ জুন সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়টির উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন ‌শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। যারা জীবনের বিভিন্ন বাস্তবতায় দিনে লেখাপড়ার সুযোগ পাননি, তাদের জন্য এই নৈশ বিদ্যালয় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। অক্ষরজ্ঞান অর্জনের মাধ্যমে তারা নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।

তিনি আরও বলেন, “শিক্ষাইআলো, আর এই আলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় ফরিদপুরকে শতভাগ শিক্ষিত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলি।”
১১ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষাবিদ, সুধীজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা নৈশ বিদ্যালয়টির কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষাবঞ্চিত মানুষের জন্য এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

নিউজটি শেয়ার করুন

আলোর দিশারী :: ফরিদপুরে ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’ উদ্বোধন

আপডেট সময় : ০৫:১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬