চিকিৎসাসেবায় নতুন মাত্রা
আলফাডাঙ্গায় যুক্ত হলো আধুনিক চিকিৎসা সরঞ্জাম
- আপডেট সময় : ০৭:১৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৩২ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্থানীয় পর্যায়ে রোগ নির্ণয়ের সুযোগ বাড়াতে মাইক্রোস্কোপ ও বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার যুক্ত হয়েছে।
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা এসব আধুনিক চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নতুন এসব যন্ত্রের মাধ্যমে উপজেলা পর্যায়েই রোগীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হবে। এর মধ্যে ডায়াবেটিস, কিডনি ও লিভারের বিভিন্ন সমস্যা, জন্ডিস, রক্ত ও প্রস্রাবের সংক্রমণসহ নানা রোগের প্রয়োজনীয় পরীক্ষা রয়েছে।
এতে স্থানীয় রোগীদের দূরের জেলা শহর কিংবা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করানোর প্রয়োজন কমবে। ফলে রোগীদের সময় ও যাতায়াত ব্যয় সাশ্রয়ের পাশাপাশি চিকিৎসা গ্রহণ আরও সহজ হবে।
উপজেলা পর্যায়ে আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুবিধা সম্প্রসারণের ফলে আলফাডাঙ্গার মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।





















