আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে জমকালো সংবর্ধনা
- আপডেট সময় : ০৫:৪১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের আলফাডাঙ্গায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা।
হিলফুল ফুজুল, আলফাডাঙ্গার আয়োজনে বানা এম. এ. মজিদ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা বলেন, একটি মেধাবী প্রজন্মই পারে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়ন করতে। তাই মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দেওয়া জরুরি।
তিনি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা দেওয়া হয়।




















