ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

আলফাডাঙ্গায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৭টি টিআর প্রকল্প অনুমোদন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মোট ৮ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নওয়াপাড়া দারোগা বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ উন্নয়ন, বাকাইল বেপারিপাড়া জামে মসজিদ উন্নয়ন, আলফাডাঙ্গা উপজেলা অফিসার্স ক্লাবের উন্নয়ন, আলফাডাঙ্গা উপজেলা হাসপাতাল প্রাঙ্গণে মাটির কাজ এবং হাসপাতাল মসজিদের ওযুখানা ও বাথরুম সংস্কার।
এছাড়া বাড়ইপাড়ায় বকু বিশ্বাসের বাড়ি থেকে মনিরুজ্জামান বিশ্বাসের বাড়ি পর্যন্ত রাস্তা মাটি ও ইট দিয়ে উন্নয়ন, গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রধান সড়ক থেকে মিফতাহুল উলূম কামারগ্রাম কওমী মাদরাসা পর্যন্ত রাস্তা মাটি ও ইট দিয়ে সংস্কার এবং পাঁচুড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর নারানদিয়া গ্রামের মো. কামাল বিশ্বাসের বাড়ি থেকে খালের মাথা পর্যন্ত রাস্তা মাটি ও ইট দিয়ে উন্নয়নের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উপজেলার ধর্মীয়, সামাজিক ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি সাধারণ মানুষের চলাচল, জনসেবা ও জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আলফাডাঙ্গায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৭টি টিআর প্রকল্প অনুমোদন

আপডেট সময় : ০৪:০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬