ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

আর্জেন্টিনার ১ম ম্যাচ ঘিরে ফরিদপুরে জার্সি বিক্রি বেড়েছে

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রথম ম্যাচকে কেন্দ্র করে ফরিদপুরে বেড়েছে জার্সি ও পতাকার বিক্রি। আগামীকাল বুধবার ‌১৭ জুন সকাল ৭টায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। আর তাই ‌ এ বছর বিশ্বকাপে আর্জেন্টিনার ‌ প্রথম ‌
ম্যাচটি সামনে রেখে শহরের বিভিন্ন বাজারে ফুটবলপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি এবং পতাকার চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে দামের ওপরও। কয়েকদিন আগে যে জার্সি ৫০ টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে তা ১০০ টাকায় । একইভাবে ছোট আকারের পতাকা, যা তিন দিন আগে ২৫ টাকায় বিক্রি হয়েছে, এখন বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৪০ টাকায়। বিক্রেতারা জানান, পাইকারি বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়েও দাম বাড়াতে হয়েছে। তবে মূল্য বৃদ্ধি সত্ত্বেও ক্রেতাদের আগ্রহ কমেনি। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে জার্সি ও পতাকার চাহিদা সবচেয়ে বেশি। শহরের কয়েকজন ব্যবসায়ী বলেন, বিশ্বকাপ ঘিরে তাদের বিক্রি আশানুরূপ হচ্ছে। আর্জেন্টিনা ও ব্রাজিল টুর্নামেন্টে যত এগোবে, বিক্রিও তত বাড়বে বলে তারা আশা করছেন।
আর্জেন্টিনা ও ব্রাজিলের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকার বিক্রিও বেড়েছে। বিক্রেতাদের মতে, অন্যান্য পতাকার মতো বাংলাদেশের পতাকা বিক্রি বেড়েছে। ফুটবলপ্রেমীরা জানান, বিশ্বকাপ ঘিরে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে। প্রিয় দলের জার্সি ও পতাকা সংগ্রহ করে তারা খেলা উপভোগের প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা দেশের মতো ‌ ফরিদপুরে উৎসবের আমেজ বিরাজ করছে এবং এটা অব্যাহত থাকবে বলে ‌ জানান ।

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার ১ম ম্যাচ ঘিরে ফরিদপুরে জার্সি বিক্রি বেড়েছে

আপডেট সময় : ০৯:৪৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬