ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ২২ , ০৪ বার পড়া হয়েছে

আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও পাঠদান কার্যক্রম সরেজমিনে দেখতে ফরিদপুরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।
আজ রবিবার ৩০ আগস্ট বিদ্যালয়টি পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শ্রেণিকক্ষে পাঠদান ও বিদ্যালয়ের পরিবেশসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন এবং তাদের বক্তব্যও আন্তরিকতার সঙ্গে শোনেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পাঠদানের মান, শিক্ষার্থীদের অগ্রগতি, বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় ‌ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ‌ জয়নুল আবেদীন সহ ‌ অন্যান ‌ ‌ শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ ‌ ‌ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আপডেট সময় : ০৫:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬