ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

আগামী ‌১ বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার ৫ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, যা সরকার ইতোমধ্যে গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের ভিত্তি; এটি শক্তিশালী করা গেলে দেশের গণতন্ত্র আরও সুদৃঢ় হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। কারণ জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে স্থানীয় সরকার ব্যবস্থায় নানা ধরনের ক্ষতি হয়েছে এবং দুর্নীতিও বেড়েছে। এসব বিষয়ে তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যাতে এমন অনিয়ম না ঘটে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী জানান, সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আগামী ‌১ বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেট সময় : ০৩:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬