ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

আগামীকাল সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১তম মৃত্যুবার্ষিকী

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

মুক্তিযুদ্ধের সংগঠক, যুক্তফ্রন্ট সরকারের সাবেক বন ও খাদ্য মন্ত্রী এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য গৌর চন্দ্র বালা-এর ২১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার ১৮ জুন পালিত হবে। তিনি অধুনা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের উল্লাবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর শহরের ঝিলটুলীস্থ নিজ বাসভবন ‘বালা-বাড়ি’তে পারিবারিকভাবে গীতা পাঠ ও পূজা-অর্চনার আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, ২০০৫ সালের এই দিনে ফরিদপুর শহরের ঝিলটুলীস্থ বাসভবনে ৭৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান। গৌর চন্দ্র বালা ছিলেন এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। ১৯৫৪ সালের পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে তিনি ক্ষমতাসীন মুসলিম লীগের মন্ত্রীর জামানত বাজেয়াপ্ত করে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৫৬ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত সামরিক আইন জারির পূর্ব পর্যন্ত যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদে তিনি প্রথমে বন ও পরে খাদ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত স্বৈরাচারী আইয়ুব বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি তৎকালীন ফরিদপুর-৩ (বলিয়াকান্দি-কামারখালী) আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আগামীকাল সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১তম মৃত্যুবার্ষিকী

আপডেট সময় : ০৮:২৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬