ট্রেন্ডিং :
অসুস্থ বাবার সুস্থতা কামনায় আশীর্বাদ চাইলেন সন্তান
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:১৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২৯ , ০৪ বার পড়া হয়েছে
কিডনি জটিলতায় আক্রান্ত পিতার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে আশীর্বাদ চাইলেন শহরের নীলটুলিতে অবস্থিত এম এম জুয়েলার্স এর স্বত্বাধিকারী তার সন্তান মানিক দত্ত। গতকাল মঙ্গলবার ১২ মে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) এ সংক্রান্ত একটা পোস্টে উল্লেখ করেন আমার পিতা অসুস্থ তাই নিয়মিত ডায়ালাইসিস চলছে। বর্তমানে প্রতি সপ্তাহে একবার করে তাকে ডায়ালাইসিস নিতে হচ্ছে। তিনি তার পরিবারের পক্ষ থেকে অসুস্থ বাবার সুস্থতা কামনায় আশীর্বাদ কামনা করেছেন। এবং তার পিতা যেন তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।”




















