ট্রেন্ডিং :
অসুস্থ জামায়াত নেতা দেলোয়ার হোসেনকে দেখতে হাসপাতালে আব্দুল হালিম
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:১৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২৩ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর জেলা শাখার সাবেক আমীর দেলোয়ার হোসেন অসুস্থ হয়ে ফরিদপুরের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম হাসপাতালে তাঁকে দেখতে যান। এ সময় তিনি অসুস্থ এই জামায়াত নেতার দ্রুত রোগমুক্তি কামনায় উপস্থিত নেতাকর্মীদের নিয়ে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফরিদপুর জেলা আমীর মাওলানা মোহাম্মদ বদরুদ্দীন, জেলা সেক্রেটারি আব্দুল ওয়াহাবসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ দেলোয়ার হোসেনের আশু সুস্থতা কামনা করে তাঁর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা জানান।




















