ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

অম্বিকাপুর মহাশ্মশানে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের অম্বিকাপুর মহাশ্মশানে শ্রীশ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও রাধাষ্টমী উপলক্ষে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান চলছে। এর অংশ হিসেবে আজ শুক্রবার (২ অক্টোবর) উৎসবের সপ্তম ‌দিনে শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ করেন বন্ধু কিশোর ব্রহ্মচারী। পরে পদাবলী কীর্তন পরিবেশন করেন যশোরের হরিরামপুরের কৃষ্ণা পাল। এছাড়া অনুষ্ঠানের পরবর্তী পর্বে দেহতত্ত্ব ভিত্তিক গান পরিবেশন করেন বাউল শিল্পী লাইলী বেগম।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও ফরিদপুর পৌরসভার মেয়র প্রার্থী বেনজির আহমেদ তাবরীজ। তিনি অনুষ্ঠানের সফলতা কামনা করে বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার জেলা। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা ভোগ করে আসছেন।
তিনি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আয়োজন প্রতিবছর অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বক্তব্যে তিনি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের আগামী দিনের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এ সময় বেনজির আহমেদ তাবরীজ আগামী পৌরসভা অথবা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানান এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। ধর্মীয় এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ভক্ত ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

অম্বিকাপুর মহাশ্মশানে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু

আপডেট সময় : ০৩:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬