ট্রেন্ডিং :
অম্বিকাপুরে বাড়িতে অভিযানে অকটেন উদ্ধার, জরিমানা ১০ হাজার টাকা
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের হঠাৎ বাজার এলাকায় ব্যক্তি পর্যায়ে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ৩০ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাবাহিনীর পক্ষে মেজর রোকনুজ্জামান জয় এবং জেলা প্রশাসক কার্যালয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাবাসসুম
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে
অবৈধভাবে মজুত রাখা এই অকটেন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় ভ্রাম্যমাণ আদালত তার স্ত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে দাহ্য পদার্থ মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















