ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

অবশেষে সন্ধান মিলল আয়নাল মল্লিকের : স্বস্তি পরিবারের

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ১৩২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

খবর ফরিদপুরে সংবাদ প্রকাশের পর ‌অবশেষে সন্ধান মিলেছে ফরিদপুরের সালথা উপজেলার ভাবুকদিয়া এলাকার বাসিন্দা মো. আয়নাল মল্লিকের (৬০)। বর্তমানে তিনি সুস্থ অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে রয়েছেন। জানা গেছে, আজ‌ বৃহস্পতিবার ১১ জুন বিকেলে ঠেনঠেনিয়া বাজার এলাকা থেকে তার সন্ধান পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। উল্লেখ্য, গত ৭ জুন সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
আয়নাল মল্লিক নিখোঁজ হওয়ার পর বিষয়টি নিয়ে “সালথায় বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুল আবেদন” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছিল খবর ফরিদপুর । সংবাদটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এদিকে আয়নাল মল্লিকের সন্ধান পাওয়ায় তার পরিবারের সদস্যরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন। একই সঙ্গে নিখোঁজ সংক্রান্ত সংবাদটি প্রচার ও প্রকাশ করায় তারা সংবাদমাধ্যম ‘খবর ফরিদপুর’-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

অবশেষে সন্ধান মিলল আয়নাল মল্লিকের : স্বস্তি পরিবারের

আপডেট সময় : ০৪:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬