ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে

ফরিদপুরে যুবদলের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৫৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

অপপ্রচার, শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড ও রাজনীতির বিরুদ্ধে ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২৩ জুন বিকেলে ফরিদপুর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাব্বির আহমেদ দিপু। এ সময় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মিরাজ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিব হোসেন সোহাগ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সিনিয়র সহ-সভাপতি এম এম ইউসুফ, জেলা কমিটির সহ-সভাপতি কে এম জাফর এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামল নিয়ে সমালোচনা করেন এবং দাবি করেন, এ সময় দেশের মানুষ বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে। সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং এসব তৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। সমাবেশ শেষে নেতাকর্মীরা আগামী দিনে সকল ধরনের অপতৎপরতা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিল ও সমাবেশে জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে

ফরিদপুরে যুবদলের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৪:২২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬