ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

জমি দখলের অভিযোগ অস্বীকার

অধ্যক্ষ নুরুজ্জামান মোল্যার সংবাদ সম্মেলন

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৭৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের বোয়ালমারীর কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান মোল্যা তার ও তার পরিবারের বিরুদ্ধে প্রচারিত জমি দখলের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন। তিনি এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ নুরুজ্জামান মোল্যা বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তার ও তার পরিবারকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি দাবি করেন, তারা চাচাতো ভাইদের পূর্বপুরুষের জমি দখল করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করছেন না; বরং নিজেদের মালিকানাধীন জমিতেই বসবাসের জন্য ভবন নির্মাণ করছেন। তিনি আরও জানান, গোন্দারদিয়া মৌজার আরএস খতিয়ান নং-৫৬৯, দাগ নং-১০৭৪ অনুযায়ী মোট ৮০ শতাংশ জমির মধ্যে বর্তমানে ৭৪ শতাংশ জমি সরেজমিনে বিদ্যমান। এর মধ্যে তাদের দখলে রয়েছে ৬১ শতাংশ জমি, যেখানে তারা বসবাস করছেন। জমির পক্ষে তাদের কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র রয়েছে, যা ইতোমধ্যে মধুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর উপস্থাপন করা হয়েছে। অভিযোগকারী মোঃ ফরিদ মোল্যাসহ গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তার ও তার পরিবারের সুনাম ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি এ ধরনের সংবাদের তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক তথ্য গণমাধ্যমে প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

জমি দখলের অভিযোগ অস্বীকার

অধ্যক্ষ নুরুজ্জামান মোল্যার সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬