ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

দরিদ্রতার মাঝেও সততার জয় : ফরিদপুরে চিকিৎসকের মানিব্যাগ ফেরত দিলেন রিকশাচালক

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:২২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন বাখুন্ডা গ্রামের রিকশাচালক আল আমিন। রিকশায় এক জ্যেষ্ঠ চিকিৎসকের ফেলে যাওয়া মানিব্যাগ কুড়িয়ে পেয়ে সেটি ফেরত দিয়েছেন তিনি।
জানা যায়, ফরিদপুর মেডিকেল কলেজের একজন জ্যেষ্ঠ চিকিৎসক ভুলবশত তাঁর মানিব্যাগটি রিকশায় ফেলে যান। মানিব্যাগে নগদ টাকা, ক্রেডিট কার্ডসহ গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। পরে রিকশার সিটে মানিব্যাগটি দেখতে পেয়ে আল আমিন সেটি নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজে ফিরে যান এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আসিফ উল আলমের কাছে জমা দেন।
রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা আল আমিনের এই সততা ও দায়িত্ববোধ প্রশংসিত হওয়ার মতো। তাঁর এ কাজ প্রমাণ করে, সততা মানুষের পেশা কিংবা আর্থিক অবস্থার ওপর নির্ভর করে না; বরং মানুষের প্রকৃত পরিচয় তার নৈতিকতা ও কর্মকাণ্ডে প্রকাশ পায়।

নিউজটি শেয়ার করুন

দরিদ্রতার মাঝেও সততার জয় : ফরিদপুরে চিকিৎসকের মানিব্যাগ ফেরত দিলেন রিকশাচালক

আপডেট সময় : ০৩:২২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬