ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের ভাতা দেওয়ার ভাবনা সরকারের

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি। তিনি বলেন, খেলাধুলাকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

আজ শনিবার ২৪ অক্টোবর বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয় মাঠে ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে আয়োজিত কাজল আহমেদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চূড়ান্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা সম্ভব হবে। তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে পারলে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা সহজ হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব মাঠে স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। এ সময় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-১ আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, পান্না গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিয়ান খানসহ মধুখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে দেশের আটটি জেলা থেকে আটটি দল অংশ নেয়। চূড়ান্ত খেলায় গোপালগঞ্জ একাদশ ৩-১ গোলে নড়াইল একাদশকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

নিউজটি শেয়ার করুন

অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের ভাতা দেওয়ার ভাবনা সরকারের

আপডেট সময় : ০২:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬