ট্রেন্ডিং :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে এমপি বাবুল
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:১৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সদরপুর উপজেলার বাছারডাংগী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আলী বেপারীর বাড়ি পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) তিনি ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। অগ্নিকাণ্ডে বাড়ির বসতঘর, নগদ অর্থ ও মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।




















