ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ছাড়পত্রহীন রিসোর্ট : পর্যটনে বড় বিপদের শঙ্কা

অনলাইন ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
দেশের পর্যটন শিল্পে অভাবনীয় প্রসারের আড়ালে গড়ে উঠেছে এক ঝুঁকিপূর্ণ ও বিশৃঙ্খল পরিবেশ। কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র, ফায়ার লাইসেন্স কিংবা স্থানীয় প্রশাসনের বৈধ অনুমোদন ছাড়াই দেশের বিভিন্ন পর্যটন এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে শত শত অবৈধ হোটেল ও রিসোর্ট। সম্প্রতি কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেকে কাঠের তৈরি ‘টুপটুপ রিসোর্টে‘ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এই ভয়াবহ চিত্রটি নতুন করে সামনে এসেছে। প্রশাসনের নজরদারির অভাব এবং কতিপয় মালিকের অতি-মুনাফার লোভে পর্যটকদের জীবন এখন চরম ঝুঁকির মুখে।
অনুসন্ধানে জানা যায়, দেশের সবচেয়ে বড় পর্যটন জোন কক্সবাজারেই নিয়মনীতির তোয়াক্কা না করে সবচেয়ে বেশি স্থাপনা তৈরি হয়েছে। জেলা প্রশাসনের কাছে মোট কতটি হোটেল-রিসোর্ট রয়েছে তার কোনো পূর্ণাঙ্গ তালিকাও নেই।
কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীতে লাইট হাউজ ও স্মরণ এলাকা এবং মেরিন ড্রাইভ জুড়ে গড়ে ওঠা এসব রিসোর্টের অধিকাংশেরই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা বলতে কিছুই নেই। ইনানীর যে রিসোর্টটিতে আগুন লেগেছে, সেটিকে ফায়ার সার্ভিস আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল এবং তাদের কোনো বৈধ লাইসেন্স ছিল না। এমনকি জেলা প্রশাসন জানিয়েছে, প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য কোনো ধরনের আবেদন পর্যন্ত করা হয়নি।
পরিবেশবিদরা বলছেন, ছাড়পত্র ছাড়া পাহাড় কেটে বা ফসলি জমি নষ্ট করে রিসোর্ট তৈরি করায় স্থানীয় বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এর পাশাপাশি ফায়ার লাইসেন্স না থাকায় যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
একটি পর্যটন এলাকায় চোখের সামনে কীভাবে এত বড় বড় তিনতলা বা বহুতল ভবন ও রিসোর্ট প্রশাসনের অনুমোদন ছাড়া দিনের পর দিন ব্যবসা পরিচালনা করে যাচ্ছে, তা নিয়ে গভীর প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর তদারকির এই চরম ব্যর্থতা শুধু মালিকপক্ষের ওপর দায় চাপিয়ে আড়াল করা সম্ভব নয় বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।
বিশেষজ্ঞদের মতে, দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অনতিবিলম্বে এসব অবৈধ রিসোর্টের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও উচ্ছেদ অভিযান চালানো দরকার।

নিউজটি শেয়ার করুন

ছাড়পত্রহীন রিসোর্ট : পর্যটনে বড় বিপদের শঙ্কা

আপডেট সময় : ০৫:১৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬