ট্রেন্ডিং :
শোক সংবাদ
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৪৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর বদরুল আলম বাদলের ভাই ও শহরের আলিপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ ফরিদ শেখ (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বাদ জুমা খাঁপাড়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।




















