ট্রেন্ডিং :
শোক সংবাদ
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৬:১৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৩২ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট রহমত আলী ফারুক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার ১৩ অক্টোবর দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে ফরিদপুরের আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘদিনের সহকর্মী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন। এ সময় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তার মৃত্যুতে বুধবার কোর্টের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়।




















