ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

বেঙ্গল ইসলামী লাইফের উদ্যোগে মধুখালীতে মৃত্যুদাবির চেক হস্তান্তর

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৩০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এক গ্রাহকের পরিবারের হাতে ২ লাখ ৯০ হাজার ৯৬৭ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আড়পাড়া ইউনিয়নের ভাতুরিয়া মৎস্য আড়ৎ মাঠে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়।

জানা যায়, উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গাজীখালী গ্রামের রনি শেখ বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে একটি ডিপিএস চালু করেন। ১১ মাসে তিনি কিস্তি বাবদ ৩৩ হাজার ৩৩ টাকা জমা দেন। এরপর তিনি অকালমৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর বীমার অর্থ ও জমাকৃত লভ্যাংশসহ মোট ২ লাখ ৯০ হাজার ৯৬৭ টাকার চেক মনোনীত নমিনি বারিক শেখের অনুকূলে প্রদান করা হয়। অনুষ্ঠানে মরহুমের বাবা উপস্থিত থেকে চেকটি গ্রহণ করেন।

বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধুখালী উপজেলা সেলস ম্যানেজার ও ইনচার্জ রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ডিএমডি ও এলিগেন্ট প্রজেক্ট হেড মো. জসিম উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলিগেন্টের ডেপুটি প্রজেক্ট হেড মো. সুলতান হোসেন খান, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাকিব হোসেন চৌধুরী (ইরান) এবং বোয়ালমারী অফিসের আরএসএম ও ইনচার্জ মো. শরিফুল ইসলাম।

এ ছাড়া আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ও ফরিদুল ইসলাম ফুরাদ, আসাদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মণ্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা গ্রাহকসেবায় প্রতিশ্রুতি রক্ষা এবং বীমাগ্রহীতার পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

বেঙ্গল ইসলামী লাইফের উদ্যোগে মধুখালীতে মৃত্যুদাবির চেক হস্তান্তর

আপডেট সময় : ০৫:৪০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬