ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মহিলা কামিল মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানি ও দুর্নীতির অভিযোগ : অপসারণ দাবিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৬৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সবজাননেসা মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে শ্লীলতাহানি, নৈতিক স্খলন এবং নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে তীব্র প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ অক্টোবর) মাদ্রাসার ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী এই কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, শৃঙ্খলার নাম করে অভিযুক্ত অধ্যক্ষ দীর্ঘদিন ধরে ছাত্রীদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এছাড়া বিভিন্ন সময়ে ছাত্রীদের নিজ কক্ষে ডেকে নিয়ে অশালীন মন্তব্য ও ইঙ্গিত করা এবং আবাসিক হলের ছাত্রীদের রুমে উঁকিঝুঁকি দেওয়াসহ নানাভাবে হেনস্তা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, মাদ্রাসার এতিমখানার এক নারী কর্মী ও ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়াসহ প্রতিষ্ঠানের বিপুল অংকের আর্থিক অনিয়মের অভিযোগও উঠেছে এই অধ্যক্ষের বিরুদ্ধে। এসব ন্যাক্কারজনক ঘটনায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
জানা গেছে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতোমধ্যে মাদ্রাসার পরিচালনা পর্ষদ অভিযুক্ত অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনকে ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে। একই সাথে পুরো ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, তারা এই বিতর্কিত অধ্যক্ষের অধীনে ক্লাস ও পরীক্ষা বর্জন করতে বাধ্য হচ্ছেন। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত অধ্যক্ষকে দ্রুত পদ থেকে অপসারণ এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মহিলা কামিল মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানি ও দুর্নীতির অভিযোগ : অপসারণ দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৫৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬