ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০১:২০:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার ও পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোঃ নজরুল ইসলাম, পিপিএম। তিনি তার বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মনোযোগ দিয়ে পড়াশোনা করা, শৃঙ্খলা বজায় রাখা এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি সকল শিক্ষার্থীর সফলতা কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামছুল আজম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকবৃন্দও অংশ নেন। অনুষ্ঠানের শেষপর্বে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২০:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬