শোক সংবাদ
- আপডেট সময় : ১২:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
দলিলউদ্দিন আহমেদ [প্রবীণ জাকের ও খাদেম বিশ্ব জাকের মঞ্জিল] ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যা সহ নাতিনাতনি এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে যান। তাঁর এক মেয়ে ইতোপূর্বে ইন্তেকাল করেন।
দলিলউদ্দীন আহমেদ সদরপুর কলেজ, ঢাকার দোহারের মেঘুলা উচ্চবিদ্যালয়, সদরপুরের বাবুরচর উচ্চবিদ্যালয়, ফরিদপুরের জহুরা বেগম উচ্চ বিদ্যালয় এ শিক্ষকতা করেছেন। সদরপুর কলেজ প্রতিষ্ঠা সহ একাধিক স্কুল- মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি দৈনিক অগ্নিপ্রহর পত্রিকার প্রকাশক এম এম শহিদুল ইসলাম শাহিনের পিতা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মরহুমের মৃতদেহ প্রথমে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া সড়কস্থ বাসভবনে আনা হবে।
বাদ মাগরিব অথবা বাদ এশা বাড়ির প্রাঙ্গণে অবস্থিত জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিলে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে সদরপুরের ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে তাঁকে দাফন করা হবে।একজন জ্ঞানপিয়াসী, প্রজ্ঞাবান ও সজ্জন ব্যক্তিত্ব হিসেবে তিনি সকলের পছন্দের মানুষ ছিলেন। দৈনিক অগ্নিপ্রহর পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়েছে। দয়াময় মেহেরবান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।





















