“নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্সের সফল সমাপনী”
- আপডেট সময় : ১০:০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফরিদপুর পুলিশ লাইনসের শহীদ ছালাম সভাকক্ষে এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পাদনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনি দায়িত্ব পালনের সময় প্রত্যেক পুলিশ সদস্যকে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রশিক্ষণ কোর্সে নির্বাচনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জনগণের আস্থা অর্জন, মানবিকতার সঙ্গে আইন প্রয়োগ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
দুই দিনব্যাপী প্রথম ব্যাচের এ প্রশিক্ষণে ফরিদপুর জেলার বিভিন্ন থানা ও ইউনিটের মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।





















