ট্রেন্ডিং :
সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞানের প্রায়োগিক রূপ : মাঠকর্ম সমাপনী প্রতিবেদন
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:২৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের প্রিলিমিনারি মাস্টার্স প্রথম পর্বের শিক্ষার্থীদের মাঠ কর্ম অনুশীলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের সম্মানিত অধ্যাপক কাজী সায়লা ইয়াসমিন।
এ সময় তিনি শিক্ষার্থীদের মাঠ কর্ম অনুশীলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। মাঠ পর্যায়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় এফপিএবি কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) সিমা আক্তার সহ অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের শিক্ষক ও প্রিলিমিনারি মাস্টার্স প্রথম পর্বের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





















