ট্রেন্ডিং :
ছাত্র আন্দোলনের মুখে ফরিদপুরের নতুন সিভিল সার্জনের পদায়ন আদেশ বাতিল
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:২৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৫৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে ডা. এস এম মঞ্জুর এ এলাহীর বদলি ও পদায়নের আদেশ বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বরের স্মারকমূলে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি ডা. এস এম মঞ্জুর এ এলাহীকে সিভিল সার্জন (চলতি দায়িত্ব), ফরিদপুর হিসেবে বদলি/পদায়নের ক্ষেত্রে তার জন্য প্রযোজ্য অংশ নির্দেশক্রমে বাতিল করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।





















