ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

নগরকান্দা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন ফরিদপুরের পুলিশ সুপার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে

বার্ষিক পরিদর্শন সময় স্যালুট করলেন ফরিদপুরের পুলিশ সুপার

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর জেলার নগরকান্দা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। গতকাল শনিবার ১২ সেপ্টেম্বর তিনি এই বার্ষিক পরিদর্শনে অংশ নেন।
নগরকান্দা সার্কেল অফিসে পৌঁছালে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ।
পরিদর্শনকালে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী দাপ্তরিক বিভিন্ন কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অফিসের বিভিন্ন রেজিস্টারপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এরপর তিনি উপস্থিত দায়িত্বরত সকল পুলিশ সদস্য ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সকলকে শতভাগ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। জেলাজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
উক্ত বার্ষিক পরিদর্শন অনুষ্ঠানে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদসহ জেলা পুলিশ ও সার্কেল অফিসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

নগরকান্দা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন ফরিদপুরের পুলিশ সুপার

আপডেট সময় : ১০:৫১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬