ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থকে ফরিদপুর জেলা বিজেপির ফুলেল শুভেচ্ছা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৩০ , ০৪ বার পড়া হয়েছে

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহরিয়ার আহমেদ অভি

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ অভি।
গতকাল বুধবার ২৬ আগস্ট রাজধানীর বারিধারায় নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বিনিময়কালে ফরিদপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ অভি তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, ব্যারিস্টার পার্থের মতো একজন দক্ষ ও জনপ্রিয় নেতার নেতৃত্বে দেশের তথ্য ও সম্প্রচার খাত আরও গতিশীল, স্বচ্ছ ও আধুনিক হয়ে উঠবে।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও ইতিবাচক ভাবমূর্তি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শুভেচ্ছা প্রদানকালে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাহরিয়ার আহমেদ অভি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর ফরিদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থকে ফরিদপুর জেলা বিজেপির ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ০৫:১৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬