ট্রেন্ডিং :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের প্রথম ফরিদপুর সফর ২৯ আগস্ট
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি আগামী ২৯ আগস্ট শনিবার সরকারি সফরে নিজ জেলা ফরিদপুরে আসছেন।
ওইদিন সকাল ১১টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি আয়োজিত কমিটি সভায় সভাপতি হিসেবে অংশগ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এরপর বিকাল ৩টায় নগরকান্দা উপজেলা পরিষদে আয়োজিত উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।





















