আগামীকাল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুরে র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৬:১৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ২৫ , ০৪ বার পড়া হয়েছে
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ৭ই এপ্রিল ফরিদপুরে স্বাস্থ্য সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে সিভিল সার্জনের কার্যালয়, ও জেলা স্বাস্থ্য বিভাগ। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ—Together for Health, Stand with Science”। দিবসটির অন্যতম লক্ষ্য হলো ‘ওয়ান হেলথ’ (One Health) পদ্ধতির সফল বাস্তবায়নের মাধ্যমে মানবস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরা। এ উপলক্ষে সকাল ১০টায় সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি স্বাস্থ্য সচেতনতামূলক র্যালি বের করা হবে। র্যালি শেষে সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান। এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।




















