ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৫৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন ফরিদপুর -৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আজ বৃহস্পতিবার বেলা ২ টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।
হাসপাতালে পৌঁছালে হাসপাতাল কর্তৃপক্ষ ফুল দিয়ে তাকে স্বাগত জানায়। পরে তিনি শিশু ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্ক্যানো বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসা কার্যক্রম, সেবার মান এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের মতামতও শোনেন।

পরিদর্শন শেষে এমপি চৌধুরী নায়াব ইউসুফ হাসপাতালের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল ফরিদপুরে শিশু চিকিৎসা সেবাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফরিদ, প্রকৌশলী জাকির হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, জেলা বিএনপি নেতা রেজাউল করিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

আপডেট সময় : ০৮:৫৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬