অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
- আপডেট সময় : ০৫:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল সাথে বাংলাদেশের সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার ৩ আগস্ট অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় নিয়মিত ও অনিয়মিত অভিবাসন, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা, জ্বালানি এবং নারীর ক্ষমতায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের আহ্বান জানান। একই সঙ্গে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আরও গভীর ও সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কূটনৈতিক মহলের মতে, এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বহুমুখী সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।




















