ক্রীড়া ও মেধার মহোৎসব
লিটিল স্টার এন্ড ক্যাডেট কেয়ারের ফুটবল ফাইনাল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
- আপডেট সময় : ০৪:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে
মহিম স্কুলের মাঠে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনজির আহমেদ তাবরিজ।
ফরিদপুরে লিটিল স্টার এন্ড ক্যাডেট কেয়ারের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ৩১ জুলাই ফরিদপুর মহিম স্কুলের মাঠে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ।

এ সময় উপস্থিত ছিলেন রাম দত্ত অতুল বিশ্বাস , অয়ন সাহা, ফরিদপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুলিয়া আক্তার বুলু, টুটুল কুন্ডু, শান্ত কুমার বিশ্বাসসহ প্রতিষ্ঠানের শিক্ষক সাইদুল মোল্লা , মোহাম্মদ নাঈম, আলী আজগর , রিফাতুল ইসলাম হাসিব, শোয়াইব হাসান , তিলোত্তমা , বাঁধন সাহা , তানভির অয়ন , অনিক, জিৎ ঘোষ, বৃষ্টি ,মাহি ও শর্মিষ্ঠা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র ও জুনিয়র ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বল নিক্ষেপ প্রতিযোগিতা, র্যাফেল ড্র, নৃত্য পরিবেশনা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ফুটবল ম্যাচের রেফারিদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতার জুনিয়র ফুটবলে সবুজ দল এবং সিনিয়র ফুটবলে নীল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন লিটিল স্টার এন্ড ক্যাডেট কেয়ারের পরিচালক সুমন কুমার মিত্র এবং সঞ্চালনা করেন নাইম মাহমুদ। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমাপনী আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে যেমন ভূমিকা রাখে, তেমনি একটি সুস্থ, সচেতন ও আদর্শ প্রজন্ম গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।




















